নিউজ ডেস্ক : রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অর্ধশতাধিক দালাল আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে তাদের আটক করে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল।
বিভিন্ন মেয়াদে সবাইকে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ডসহ সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জন দালালকে আটক করেছিল যৌথবাহিনী।



