ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবাধার মুখে জাপার ইফতার মাহফিল পণ্ড

বাধার মুখে জাপার ইফতার মাহফিল পণ্ড

নিউজ ডেস্ক : রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) ইফতার মাহফিল বাধার মুখে পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পল্লবীর দুই নম্বর কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল জাপা চেয়ারম্যান জি এম কাদেরের। পরে বাধার খবর পেয়ে তিনি মাঝপথ থেকে ফিরে যান।

দলটির অভিযোগ, বিকেল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিয়ে একদল যুবক পল্লবীর দুই নম্বর কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। জাপাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে ইফতার মাহফিল বন্ধের দাবি জানায় তারা।

জাপার দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, ‘প্রথমে পুলিশ কমিউনিটি সেন্টারের ফটকে তালা ঝুলিয়ে দেয়। এর পর ২০-২৫ জন ছেলে এসে অশালীন স্লোগান দিয়ে ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলে। নেতাকর্মীকে গালমন্দ দিয়ে সেন্টার থেকে বের করে দেয়।’

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতিতে জি এম কাদের বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা মাঠে ছিলাম। এই আন্দোলনে যোগ দিয়ে জাতীয় পার্টির দুই নেতা শহীদ হয়েছেন। অনেকেই মামলা ও হামলার শিকার হয়ে কারাবাস করেছেন। এ ছাড়া বিগত সরকারের সব দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। অথচ বর্তমান সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।

কমিউনিটি সেন্টারে যখন হট্টগোল চলছিল, তখন জাপা চেয়ারম্যান জি এম কাদের পথে ছিলেন। খবর শুনে তিনি গাড়ি ঘুরিয়ে ফিরে যান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular