ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামপুরান ঢাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান

পুরান ঢাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার পাইকারি মার্কেট গুলোকে কেন্দ্র করে সারা বছর যানজট লেগেই থাকে। রমজানের এ সময় এখানে ব্যস্ততা আরও বেড়ে যায়। তাই পুরান ঢাকার যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ব্যবসায়ী নেতারা। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাটের জনসন রোডে একটি রেস্টুরেন্টে ‘ ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির উদ্যোগে “যানজট নিরসনে করণীয়” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের নেতারা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশের পণ্যগুলো ডিএমপির লালবাগ জোন এলাকার পাইকারি বাজারগুলোতে প্রবেশ করে। এখান থেকে ব্যবসায়ীদের মাধ্যমে সারা দেশে পণ্য পরিবহন করতে হয়। ফলে পুরান ঢাকায় যানজট লেগেই থাকে। উপরন্ত পদ্মা সেতুগামী অতিরিক্ত গাড়ির চাপ বাড়লেও সড়ক প্রশস্ত হয়নি। পুরান ঢাকায় আগত গাড়ি গুলো নির্বিঘ্নে বের হওয়ার জন্য বেড়িবাঁধ সড়কসহ অন্যান্য সড়কের যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, “পুরান ঢাকা একটি বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানে যানজট লেগেই থাকে। বিশেষ করে রমজান মাসে পরিস্থিতি আরও গুরুতর হয়। যানজট নিরসনে সমিতির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে আসন্ন ঈদ উপলক্ষে যান চলাচল স্বাভাবিক থাকে।

তিনি আরও বলেন, সদরঘাট, বাবুবাজার, নর্থ-সাউথ রোডসহ বেশ কিছু এলাকায় সারা বছরই যানজট লেগে থাকে, যা ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের জন্য ভোগান্তির কারণ। এসব এলাকায় যানজট কমাতে পুলিশের ট্রাফিক বিভাগের কার্যকর ভূমিকা রাখা জরুরি। বিশেষ করে পণ্য পরিবহনের সময় গাড়িগুলো নির্দিষ্ট সময়ে প্রবেশ ও নির্ধারিত সময়ে বের হতে পারলে যানজট অনেকাংশে কমে আসবে।

বক্তারা সরকারের কাছে ড্রাইভারদের জন্য বিশ্রামের উপযুক্ত ব্যবস্থা এবং বড় যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। এছাড়া ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন তারা। দোকানের মালামাল সঠিকভাবে গাড়িতে লোড-আনলোড, যানবাহন সঠিকভাবে পার্কিং এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পেলে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নতুন পূর্ণঃগঠিত কার্যনির্বাহীর প্রথম সভা নির্বাচিত সভাপতি মি. দোলন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি- বাবু সেবক কুমার রায়, সহ সভাপতি মো: শাহিন শাহ্, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও রনজিত সাহা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মো: আবুল খায়ের শাহিন, অর্থ সম্পাদক বাবু নিকাশ দেব, সাংগঠনিক সম্পাদক মো: জিয়াইল হক ডালিম, দপ্তর সম্পাদক-মো: আনারুল ইসলাম, প্রচার সম্পাদক-মো: সোলেইমান শেখ, সমাজ কল্যান সম্পাদক-বাবু সনজীব সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-মো: ফেরদৌস হোসেন, কার্যকরী সদস্য-ইউসুফ সিদ্দিকী ইমন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হাজী মকবুল হোসেন, সদস্য মো: হাসানুজ্জামান বাবুল, প্রবীর দাশ, মোঃ হায়দার আলী বাবলা, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোস্তাক আহম্মেদ, মো: রাহাত। হাজী মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে পণ্য পরিবহন ব্যবসায়ী, ট্রান্সপোর্ট মালিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।‌

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular