ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হবে। এতে উপস্থিত থাকবেন মাঠ পর্যায়ের পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা।

জানা গেছে, ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে দিকনির্দেশনা দিতে এই জরুরি বৈঠকের আয়োজন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই অনুষ্ঠানে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন। এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular