আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণাঢ়্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন ও সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলামের নেতৃত্বে বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা মডেল মসজিদ থেক্বে র্যালিটি বের হয়ে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের নানা শ্লোগান সংবলিত আগত দলীয় নেতাকর্মীসহ বর্ণাঢ়্য র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মী ও সমর্থকরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।



