ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকপ্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে বার্তা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই মুহুর্তে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতর উৎসবের আনন্দময় উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, এই শুভদিন উপলক্ষে আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।

নরেন্দ্র মোদি বলেন, পবিত্র মাসটিতে ২০ কোটি ভারতীয় তাদের ভাই-বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন। ঈদুল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়। এটি আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা জাতি হিসাবে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসাবে আমাদের একত্রে আবদ্ধ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular