ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড়

ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অষ্টমী গঙ্গাস্নান। প্রতি বছরের ন্যায় এবারো চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে শনিবার সকালে পৌর এলাকার গোকর্নঘাট তিতাস নদীতে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়।

গঙ্গাস্নানকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত-পুন্যার্থীরা গোকর্নঘাট তিতাস নদীর তীরে এসে সমবেত হয়। পরে তারা তিথি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গঙ্গা স্নানে অংশ নেন। গঙ্গা স্নান উপলক্ষে তিতাস পাড়ে ছিল ভক্তদের উপচে পড়া ভীড়।

গঙ্গাস্নান শেষে মিঠুন দাস নামে এক ভক্ত জানান, আজকে অষ্টমী তিথীতে আমরা গঙ্গা স্নানে এসেছি। এখানে স্নান করলে আমাদের পাপ মোচন হবে, সে বিশ্বাস থেকে আমরা স্নান করেছি। স্নান করে প্রার্থনা করেছি যেন জীব ও জাতির মঙ্গল হয়।

শম্পা শীল নামে অপর ভক্ত বলেন, এখানে প্রতি বছর গঙ্গা স্নান হয়। অনেক ভক্ত এখানে স্নান করতে আসে। আমরাও স্নান করেছি পূর্ন্য লাভের জন্য। আমরা জীব ও জাতির শান্তি কামনায় প্রতি বছরই গঙ্গাস্নানে অংশ গ্রহন করি। এবারো করেছি।

গঙ্গাস্নান পরিচালনা কমিটির সদস্য খোকন কান্তি আচার্য জানান, নদীর পবিত্র জলে গঙ্গা স্নানের মধ্য দিয়ে জড়োদেহে জানা অজানা পাপ মোচন হয়। এই গঙ্গা স্নানের মধ্য দিয়ে নিজের জন্য পরিবারের জন্য মঙ্গল কামনা করা হয়। পাশপাশি দেশ ও জাতীর কল্যানের জন্যেও বিশেষ প্রার্থনা করেছেন ভক্তরা।

এ দিকে ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নান কে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে

লোকজ মেলা। মেলায় মুড়ি-চিড়া,মাঠা সহ মাঠির তৈরী বাহারী খেলনা দোকানের পসরার পাশাপাশি হরেক রকমের মনোহরি দোকান সাজিয়ে বসেছে দোকানীরা।

এদিকে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর মেঘনা নদীতেও ঐতিহ্যবাহী পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। এতে হাজারো পূর্ণার্থী অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular