ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedফুলবাড়ীতে চাষীদের নিয়ে ভুট্টারাজের মাঠ দিবস পালন

ফুলবাড়ীতে চাষীদের নিয়ে ভুট্টারাজের মাঠ দিবস পালন

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : “ভুট্টারাজ করলে চাষ, হাসবে কৃষক বারো মাস”এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের শতভাগ আস্থা অর্জনকারী উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ভুট্টারাজ চাষীদেরকে নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

৮ এপ্রিল, মঙ্গলবার বিকেল ৩টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ভুট্রারাজ চাষী মশিউর রহমানের ভুট্টা খেতে এ মাঠ দিবস পালন করা হয়।

এসময় ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি কর্মকর্তা রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম, পিওর এগ্রো সায়েন্স, ঢাকা, বাংলাদেশের পরিচালক মিজানুর রহমান, ইনতেফা কোম্পানির নাগেশ্বরী টেরিটোরির সিনিয়র অফিসার ফয়সাল বিন আলী, উপজেলার ভুট্টারাজের খুচরা বিক্রেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির কৃষকগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular