ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিনাটোরের বড়াইগ্রামে নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন 

নাটোরের বড়াইগ্রামে নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন 

ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ মার্চ) সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে  বোরো ধানের শস্য কর্তন উদ্বোধন করেন উপপরিচালক হাবিবুল ইসলাম খান কৃষি সম্প্রসারন অধিদপ্তর,নাটোর । 
 
 
 এসময়  উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন বোরো ধান ৮০% পাকলেই কর্তনের পরামর্শ প্রদান করা হয়েছে । এছাড়াও তিনি জানান ঝড় এবং শিলা বৃষ্টি হতে পারে যার ফলশ্রুতিতে বোরো ধানে ব্যাপক ক্ষতি সাধিত হবার সম্ভাবনা রয়েছে। এই জন্য  ৮০% ধান পাকলেই বোরো ধান কর্তনের পরামর্শ প্রদান করা হচ্ছে।এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা জানান আমরা নমুনা শস্য কর্তন করি মূলত উপজেলায় জাতভিত্তিক ফসলের ফলন নির্ধারণের জন্য। এখানে আমরা ব্রিধান ৮৯ এবং ৯২ এর শস্য কর্তন করেছি এবং ভালো ফলন ফলন পাব বলে আশা মনে করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা,কৃষিবিদ হুসনিয়ারা খাতুন, উপ-সহকারী কৃষি অফিসার সহ স্থানীয় কৃষকবৃন্দ।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular