ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের আহ্বান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের আহ্বান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে সোমবার থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা সোমবার থেকে ক্লাসে পাঠদানে বিরত থাকার জন্য খোলা চিঠিতে শিক্ষকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, টানা তিনদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর সোমবার থেকে নতুনভাবে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার উপাচার্যসহ সকল দপ্তরে তালা মেরে প্রশাসনিক শাটডাউন কর্মসূচি পালন করে আসছিল। সোমবার থেকে একাডেমিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হলো।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের কাছে খোলা চিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খোলা চিঠি পেয়েছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে শিক্ষকরা এরই মধ্যে সংহতি জানিয়েছেন।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রোববার রাত ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল করেছেন। ফ্যাসিবাদী বিরোধী মঞ্চের ব্যানারে প্রতিবাদ মিছিলটি হয়। এরপর ববির গ্রাউন্ড ফ্লোরে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন শিক্ষার্থী সুজয় শুভ, ভূমিকা সরকার, রাকিন খান, ওয়াহিদুর রহমান, মোশাররফ হোসেন, নিশাত মালিহা ঐশী, শাহেদুর রহমান শাহেদ প্রমুখ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular