ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৮ মে) তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তারা বলেছেন, পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে জো বাইডেনের দপ্তর জানিয়েছে, গত সপ্তাহে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে৷ তখন পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি গোল আকৃতির অংশ ধরা পড়ে। পরে, শুক্রবার, চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রাস্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

তবে, চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular