ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ঈদে যাত্রীদের খোঁজ নিতে বাস টার্মিনাল পরিদর্শনে স্থানীয় সরকার উপদেষ্টা- সচিব

ঈদে যাত্রীদের খোঁজ নিতে বাস টার্মিনাল পরিদর্শনে স্থানীয় সরকার উপদেষ্টা- সচিব

মোঃ নজরুল ইসলাম : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঘরমুখোযা ত্রীদের সামগ্রিক খোঁজ নিতে শুক্রবার (৬ জুন) সকালে মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে বাসে উঠে যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া আদায় করা সহ যাত্রীদের কোন ভোগান্তি হচ্ছে কিনা, সরেজমিন কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। সকলের ঈদ যাত্রা মসৃণ ও সহজ করতে বাস চালক-হেলপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি বাস টার্মিনালে সিসিটিভি এবং নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

এছাড়াও সায়েদাবাদ বাস টার্মিনালে সিসিটিভি, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়ানো সহ সরকারের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থাও গ্রহণ করেন। পরে আসিফ মাহমুদ শনির আখড়া গরুর হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাট ইজারাদার এবং গরুর ক্রেতা-বিক্রেতাদের সাথে আলাপ করেন।

পরিদর্শনস্থলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular