ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষরাণীশংকৈলে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের অপরাধে জরিমানা

রাণীশংকৈলে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের অপরাধে জরিমানা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলন ও আবাসিক কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রির অপরাধে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে আটকের পর ১লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান দিনব্যাপী অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ করনাইট গ্রামের আবাসিক এলাকায় একটি পুকুরে অবৈধভাবে খননযন্ত্র ভেকু মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে ওই পুকুরের মালিক শাহাজাহান আলী (৪০) ও ভেকু চালক জাকারুল (২৮) নামে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) অনুসারে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু কিংবা মাটি উত্তোলন করার অপরাধে ১৫ ধারা মোতাবেক দুই জনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে উপজেলা খুনিয়া দিঘি এলাকায় পতিত

কৃষিজমির মাটি কাটার দায়ে মোহাম্মদ আলী (৪৮) নামের একজনকে আটকের পর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ এর (২)ধারা অনুসারে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান বলেন, পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কেটে তারা নিয়ে যাচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular