ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানে পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয়

ইরানে পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয়

ডেস্ক নিউস: ইরানে পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয়: দাবি ট্রাম্পের
ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন বিমান হামলার কার্যকারিতা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ইরানের তিনটি পারমাণবিক সাইটেই নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মার্কিন গণমাধ্যমে এ বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো হামলা পরিচালনাকারী সেনাবাহিনীর প্রতি ‘অত্যন্ত অসম্মানজনক’।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন গণমাধ্যমকে অভিযুক্ত করে বলেন, তারা ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের মর্যাদা খাটো করার চেষ্টা করছে।

উল্লেখ্য, সম্প্রতি একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়ে যায়। যেখানে বলা হয়, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, যেসব মিডিয়া এ দাবি করছে তারা মিথ্যা ছড়াচ্ছে এবং বাস্তবতা আড়াল করার চেষ্টা করছে।

এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানে মার্কিন হামলার ওপর ভিত্তি করে প্রকাশিত গোয়েন্দা তথ্য ফাঁস ‘রাষ্ট্রদ্রোহিতা’ শামিল।

তিনি ফক্স নিউজকে বলেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয়, রাষ্ট্রদ্রোহিতার মতো এবং এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারাই এর জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

তিনি আরও জানান, তিনি সব ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রতিবেদন পড়েছেন। যুক্তরাষ্ট্র যেসব তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

ট্রাম্প নিজেও উইটকফের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ট্রুথ সোশালে ফক্স নিউজ সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন।

সেখানে উইটকফকে উদ্ধৃত করে লেখা ছিল- ‘আমরা ফোরদোতে ১২টি বাংকার বাস্টার বোমা ফেলেছি। কোনো সন্দেহ নেই, তা ছাদ ভেদ করেছে। কোনো সন্দেহ নেই, এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সুতরাং যেসব প্রতিবেদনে বলা হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি, তা একেবারেই হাস্যকর!’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular