ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে – যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এবং ‘খেলা এখনও শেষ হয়নি’। মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে এসব কথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ একটি সূত্র।
স্যাটেলাইট ছবি এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম জানিয়েছে, ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার আগেই সেখান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেয়া হয়েছে, যার পরিমাণ ৪০০ কেজি। এই পরিমাণ ইউরেনিয়াম ১০টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট।
তবে এই ইউরেনিয়াম সরিয়ে নেয়া হয়ে থাকলে, তা কোথায় রাখা হয়েছে সেটি অজানা।



