ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ক্ষমা চাইলেন এনসিপির মাহিন

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ক্ষমা চাইলেন এনসিপির মাহিন

রাজধানীর গুলশান এলাকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য বলে দাবি করে সকালে একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। পরে পোস্টটি ডিলেট করে নতুন এক পোস্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ক্ষমা চাইলেন তিনি।

রোববার (২৭ জুলাই) নতুন পোস্টে তিনি জানান, আব্দুর রাজ্জাক নামে গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ।

ইত্তেফাকের পাঠকের জন্য মাহিনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘পূর্ববর্তী পোস্টে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখিত। আব্দুর রাজ্জাক নামে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্রই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। আমার ভুল তথ্যের কারণে যে বা যারা মনোক্ষুণ্ণ হয়েছে তাদের প্রতি আবারও ক্ষমাপ্রার্থনা করছি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular