ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজুলাই পুনর্জাগরণ উপলক্ষে শেরপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শেরপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

শেরপুর প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ এবং গরীব জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলার মলামারী এলাকার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়। আর সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া ওই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

এ মেডিক্যাল ক্যাম্পেইনে ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা রোগী দেখেন। ক্যাম্পেইনে এক হাজারের অধিক গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষ হতে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular