ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে নবাগত হাজীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাণীশংকৈলে নবাগত হাজীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নবাগত হাজীগণের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা হাজী কল্যাণ সংগঠন।

এ উপলক্ষ্যে সোমবার(২৮ জুলাই) পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারে নবাগত হাজীদের সংবর্ধনা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে হাজী কল্যাণ সংগঠনের সভাপতি আলহাজ্ব এ জেড সুলতানের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা রজব আলী। হাজী সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,উপজেলা হাজী সংগঠনের সহ-সভাপতি বখতিয়ার হোসেন, ইউনিয়ন সভাপতি একেএম ফজলুল হক, মজিরউদ্দীন আহমদ, কামরুজাম্মান,আনিসুর রহমান,পৌর সম্পাদক মানিক খাঁন,মোয়াল্লেম মাসুউদ আলম প্রমূখ।

অনুষ্ঠানে নবাগত প্রায় ১৬০ জন হাজীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল ও হাজীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular