ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের রাস্তা প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন।
ইসিসিডি’র কর্মকর্তা আবু হুচ্ছাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবারের প্রতিপাদ্য “একটি গল্প, একটি শিক্ষা-সচেতন হই, শিশুকে পানিতে ডুবারহাত থেকে বাঁচাই” বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মকবুল হোসেন।
চাইল্ড কেয়ার সুপারভাইজার তুষার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইমিং সুপারভাইজার জাহাঙ্গীর হাসান, সুবল বিশ্বাস, চাইল্ড কেয়ার সুপারভাইজার সাবিনা আক্তার, সামিরা বেগম, দুর্জয় সিংহ, সুলতান মাহমুদ সিজার ও বাবুল মিয়া। সভায় ৩৬ জন স্থানীয় সাঁতার প্রশিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন বলেন, “পানিতে ডুবা প্রতিরোধ করে শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি। পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালনের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে অঙ্গীকারাবদ্ধ হই যেন সকলে মিলে প্রতিরোধযোগ্য এই মৃত্যু রুখে দিতে পারি।



