ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedঅবসরের এক সপ্তাহ আগে অভিজ্ঞতা অর্জনে যুক্তরাষ্ট্রে

অবসরের এক সপ্তাহ আগে অভিজ্ঞতা অর্জনে যুক্তরাষ্ট্রে

অবসরে যাওয়ার প্রায় এক সপ্তাহ আগে সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। গত শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজেসবা অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ সফরসঙ্গী নিয়ে তিনি এ সফরে গেছেন। ‘সোশ্যাল প্রটেকশন অ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে গেছেন তারা। মো. মহিউদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ৪ আগস্ট। তাঁর এ সফর নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সচিবের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই এই সম্মেলনে তিনি না গিয়ে অন্য কেউকে যাওয়ার সুযোগ দিতে পারতেন। এতে সম্মেলন থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা মন্ত্রণালয়ের কাজে লাগানো যেত।’

সচিব মো. মহিউদ্দিনের সফরসঙ্গীরা হলেন– অতিরিক্ত সচিব নারগিস খানম, সমাজেসবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাজমুল আহসান ও সমাজসেবা অধিদপ্তরে আইএসও প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা।

মন্ত্রণালয়ের অফিস আদেশ থেকে জানা যায়, ওয়াশিংটন ডিসিতে ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই সম্মেলন হবে। বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে তারা এতে যোগ দিয়েছেন। সম্মেলন শেষে সম্মেলনের অভিজ্ঞতা নিয়ে একটি রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দিতে হবে সফরকারীদের। সফর শেষ করে এসেই যিনি অবসরে যাবেন, তাঁর অভিজ্ঞতা প্রশাসনের কাজে লাগানোর সুযোগ থাকছে না।

সফরের বিষয়ে বক্তব্য জানতে সচিব মো. মহিউদ্দিনকে মোবাইল ফোনে কল দিয়ে ও খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সমকালকে বলেন, ‘চার দিনের সফরে একটা টিম গেছে, সেখানে উনি (মো. মহিউদ্দিন) নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রণালয়ের স্বার্থেই আমি তাঁকে পাঠিয়েছি। বিশ্বব্যাংকের আমন্ত্রণে তারা গিয়েছেন। সচিব অবসরে যাবেন, আরেকজন আসবেন তারপর পাঠাব এটা তো হয় না। আর এটি তো এত বড় কিছু নয়।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular