ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডশেষ দিনে ৯৩টি মনোনয়নপত্র বিক্রি, জমা ১০৬টি

শেষ দিনে ৯৩টি মনোনয়নপত্র বিক্রি, জমা ১০৬টি

বিতরণের শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৯৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ নিয়ে সর্বমোট ৬৫৮টি ফরম কেনেন প্রার্থীরা। এছাড়া ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫’-এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ঢাবি প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের সহযোগী সংগঠনকে বাড়তি সুবিধা দিচ্ছে– বিভিন্ন প্যানেলের এ অভিযোগর বিষয়ে তিনি বলেন, ডাকসুতে কোনো মার্কা কিংবা সংগঠনের কোনো পরিচয় নেই। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, বৈধ ছাত্ররা ফরম নিয়েছেন এবং জমা দিয়েছেন।

মনোনয়ন বিতরণ ও জমার সময় একদিন বাড়ানোর বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘এবারের ডাকসু নির্বাচনে ছাত্র–ছাত্রীদের আগ্রহ অনেক বেশি। সোমবার উপচে পড়া ভিড় ছিল। আমরা চেয়েছিলাম গতকালই মনোয়নপত্র বিতরণের কাজ শেষ করতে। এ বিষয়ে হলগুলোতে বার্তা দিয়েছিলাম। কোনো কোনো হল এই বার্তা হয়তো সঠিকভাবে পায়নি। ফলে কিছু ছাত্র–ছাত্রী সময় মতো মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি। এমনকি গতকাল সময়ের পরেও অনেকে ডাকসুর ফরম নিতে এসেছিলেন। পরে নির্বাচন কমিশন বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল তপশিলের তারিখের কোনো ব্যত্যয় না ঘটিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য এতটুকু নমনীয় হয়েছি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular