ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিজীবনযাত্রাকে সহজ, দ্রুত এবং কার্যকর করেছে  কৃত্তিম বুদ্ধিমত্তা

জীবনযাত্রাকে সহজ, দ্রুত এবং কার্যকর করেছে  কৃত্তিম বুদ্ধিমত্তা

নিউজ ডেস্ক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান  যুগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্যসেবা, যানবাহন, ব্যবসা, শিক্ষা, বিনোদন, কৃষি সহ আরও নানা ক্ষেত্রে এআই প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে। এই বিপ্লবে যুক্ত হচ্ছে ভূমিসেবা। ভূমি ব্যবস্থাপনায় এআই এর মাধ্যমে নির্ভুল তথ্য পাওয়া যাবে। বর্তমানে এআই আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে, এআই  আমাদের জীবনযাত্রাকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে। 

১৯ আগস্ট মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি সেবায় Artificial Intelligence(AI) এর ব্যবহার এবং Block Chain সম্পর্কে ধারণা প্রদান শীর্ষক ‘লানিং সেশন’ উদ্বোধন’অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা করে। এটি মানব বুদ্ধিমত্তার মতো কাজ করে,যেমন:- শেখা, যুক্তি করা, সমস্যা সমাধান, উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। 

ভূমি জ্ঞান সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার সন্নিবেশ করা হলে সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় ভূমি আইনসহ যে কোনো সমস্যার সমাধান এই সিস্টেম খুব সহজে বের করে দেবে। ভূমি–সম্পর্কিত জ্ঞান এবং সব ধরনের তথ্য সবার হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টালের মাধ্যমে সেবা দিতে কাজ করছে; বলেন সিনিয়র সচিব। 

সিনিয়র সচিব আরো বলেন; কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নামজারি শুনানির তারিখ সেবাগ্রহীতাকে ফোন করে জানানোর ব্যবস্থা গ্রহণ করে যাবে। নামজারি সম্পন্ন হওয়ার পর সেবা গ্রহণকারী সেবার মানের বিষয়ে মতামতও দিতে পারবেন। ভূমি মন্ত্রণালয় সেবামুখী মন্ত্রণালয়। এআই সিস্টেমে দুর্নীতির কোনো সুযোগই থাকবেনা।  

লানিং সেশনে আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব)এএসএম সালাউদ্দিন নাগরী; অতিরিক্ত সচিব(প্রশাসন অনুবিভাগ),মো: শরিফুল ইসলাম; অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ), মো: আব্দুর রউফ, এনডিসি; অতিরিক্ত সচিব(উন্নয়ন অনুবিভাগ),মো: এমদাদুল হক চৌধুরী; অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ),মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভুমি মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular