চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সিআরবি থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি নাসিম ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন,
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তাই স্বেচ্ছাসেবক দলের কর্মীদের আরও সজাগ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আমরা বিশ্বাস করি, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নতুন উদ্দীপনায় উজ্জীবিত হওয়ার দিন। আমাদের প্রত্যেককে জনগণের পাশে দাঁড়াতে হবে, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরওয়ার উদ্দীন সেলিম। জেলা সদস্য সচিব মো. আকবর আলীও সিঃ যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোলাইমান রাজ, ইউচুপ তালুকদার, আলা উদ্দীন, জসিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর এলাহী,খালেকুজ্জামান রাশেদ, জিয়াউল হাসনাত ফরহাদ, শাওন উদ্দিন রকি, আশ্রাফুল হক হারুন, এস এম আবু মুনসুর, ইমরান চৌধুরী,এ্যাড. ইউসুফ আলম মাসুদ,হেলাল উদ্দিন বাবর,মোঃ একরাম মিয়া,শাহ মোঃ ফোরকান উদ্দিন,আলী নুর তালুকদার মনি, ফরহাদ হোসেন তুহিন, এস এম মামুন,আরফিন সাইফুল,শহিদুল ইসলাম প্রমুখ
এছাড়া জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও জেলা আওতাধীন সাতটি উপজেলা ও নয় পৌরসভার আহ্বায়ক, সদস্য-সচিবসহ শত শত নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড ও মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস, শ্লোগান ও মিছিলের সমারোহে পুরো অনুষ্ঠান এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।



