ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনকলায় এনসিপির ১৫ নেতার পদত্যাগ

নকলায় এনসিপির ১৫ নেতার পদত্যাগ

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি থেকে ১৫ জন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তি মারফত গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

পদত্যাগ করা পাঁচ যুগ্ম সমন্বয়কারী ও ১০ সদস্যের সবাই ওই সমন্বয় কমিটিকে প্রত্যাখ্যান করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সম্প্রতি এনসিপির এই ৩২ সদস্যে কমিটির তালিকা প্রকাশ পায়।

পদত্যাগ করা পাঁচ যুগ্ম সমন্বয়কারী হলেন- মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন।

অপরদিকে ১০ সদস্য হলেন- মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নকলা উপজেলা সমন্বয় কমিটি প্রত্যাখ্যান পূর্বক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর আলাদাভাবে পদত্যাগপত্র প্রেরণ করেছেন। এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর পাশাপাশি তাদের পদত্যাগপত্রে ওই কমিটি প্রত্যাখ্যানের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাক্ষরিত নকলার পত্রে মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী ও ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ২১ জনকে সদস্য করে মোট ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular