ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সরকারি সার বোঝাই ট্রাক আটক

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সরকারি সার বোঝাই ট্রাক আটক

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ট্রাক সরকারি রাসায়নিক সার আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজার থেকে ট্রাকটি আটক করা হয়।

এলাকাবাসী জানান, জেলা শহর থেকে সারবোঝাই ট্রাকটি বাজারে পৌঁছালে তাদের সন্দেহ হয়। পরে সার দেখতে চাইলে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা এসে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকসহ ৩০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ‘স্থানীয়রা ফোনে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার জব্দ করা হয়। এগুলো সরকারি দরে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, অবৈধভাবে সার সরবরাহের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার দুই ডিলারের গুদাম থেকে ৮৩৯ বস্তা সার জব্দ ও জরিমানা করা হয়, পাশাপাশি একটি গুদাম সিলগালা করা হয়। একইভাবে সদরের গড়েয়া বাজারের এক ব্যবসায়ীর গুদাম থেকে ৯৪৭ বস্তা সার জব্দ করা হয় এবং আউলিয়াপুরের এক ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেয় কৃষি বিভাগ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular