ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদনয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক, বর্তমানে উপদেষ্টা সম্পাদক, দেশের বরেণ্য সাংবাদিক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আলমগীর মহিউদ্দিন গত ৩০ মে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবারও একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়।

এছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

বরেণ্য সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নয়া দিগন্তের শুরু থেকে দীর্ঘ প্রায় দুই দশক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular