ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, জানা যাবে কাল

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, জানা যাবে কাল

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণে আগামীকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাদ মাগরিব) এই সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ করা হলো। এছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (সা.) ইন্তেকালও করেন।

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন সাধারণ ছুটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular