নিজস্ব প্রতিবেদক : আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, জানিয়েছেন এই নির্বাচনের বোর্ড চেয়ারম্যান। ভোটাররাও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতে আগ্রহী ছিলেন।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় বিকেল ৪টায়। মোট ১৪৫ জন ভোটার অংশগ্রহণ করেন। ১৬টি পদের মধ্যে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন প্রার্থী নির্বাচিত হন। বাকি ১৩টি পদে ৩৮ জন প্রার্থী দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সম্পাদক পদে এম.এম.এ. কবির সুমন, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা পারভিন এবং সিনিয়র সহ-সভাপতি পদে গোলাম সারোয়ার।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন: সভাপতি: হাজী মোঃ রাশেদ ও মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: হাজী মোঃ মোশাররফ হোসেন ও আলহাজ্ব গোলাম সারোয়ার, সহ-সভাপতি (২ জন নির্বাচিত হবেন): মোঃ রেজাউল করিম, শফিকুল ইসলাম, কাজী মাহাবুব আলম ও হাজী মোঃ আফসার উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক: মোঃ আবুল হোসেন খাঁন ও কাজী ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক: মোঃ জামাল হোসেন ও মির্জা রকিবুল হাসান, অর্থ সম্পাদক: আবুল কালাম আজাদ ও নুর নেওয়াজ, দপ্তর সম্পাদক: শেখ মোঃ আরীফ ও মোঃ রাজীব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: রেজাউল করিম ও মোঃ শেখ সাহেদ, আইন ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ আশরাফ উদ্দিন খান ও মোঃ আলমগীর, স্বাস্থ্য ও ধর্ম বিষয়ক সম্পাদক: গোলাম কিবরিয়া ও মোঃ সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক: সেলিনা পারভিন ও শাহানা আহমেদ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: এইচ.এম. রায়হান ইসলাম রুবেল ও শফিকুল ইসলাম কার্যকরী সদস্য পদে (৭ জন নির্বাচিত হবেন) প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শামসুজ্জামান স্বপন, মোঃ ইমান হোসেন ইমরান, মোঃ ইসা, মোঃ আরিফ, মোঃ আমিনুল ইসলাম, আসিফ খাঁন বাবলু, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দীন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ সোহেল রানা ও মইনুল হক মিন্টু।
নির্বাচন চলাকালীন প্রার্থীরা জানান, “নির্বাচন খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আজকের এই নির্বাচন আমাদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা সবাই ব্যবসায়ী এবং একে অপরের আপনজন। যে বিজয়ী হবেন, তার সঙ্গে মিলিত হয়ে এসোসিয়েশনের উন্নয়নে কাজ করব।”
একাধিক ভোটারও এই নির্বাচনের প্রশংসা করেন। তারা বলেন, “সবার সঙ্গে দেখা করে ভালো লাগছে। আমরা সবাই প্রার্থীদের আপনজন মনে করি। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবেন, তিনি সকলকে নিয়ে এসোসিয়েশনের উন্নয়নে কাজ করবেন। এসোসিয়েশনের সকল সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।”
বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফিরোজ আল মামুন বলেন, “নির্বাচনকে সুষ্ঠু করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থী ও ভোটারদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। যে কোনো অপ্রত্যাশিত ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।”
এ সময় উপস্থিত ছিলেন পর্যবেক্ষক উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন ও শরীফ মোস্তাফিজুর রহমান, প্রিজাইডিং অফিসার সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন, সহকারী প্রিজাইডিং অফিসার সিনিয়র সহকারী সচিব মোঃ সারোয়ার আলম এবং নির্বাচন পরিচালনায় সকল সদস্য।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের আগামী কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।



