ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

জামালপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরে এয়ারগানসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এই সময় মিয়াজী মেহরাব(২৪) কে গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ আগষ্ট) সকালে শহরের স্টেশন রোড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলুল করিম মনিরের বাসায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে ফজলুল করিম মনিরের ছেলে মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুইটি চাইনিজ কুড়াল, ৬টি ধারালো চাকু, ৪টি ওয়াকিটকি, ১টি তলোয়ার, ২টি দুরবীন, ১টি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে। তবে গ্রেফতারকৃত যুবক মানসিক বিকারগ্রস্থ বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular