ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ‘ভিপি নুরের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ, নির্বাচনের বিরুদ্ধে...

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ‘ভিপি নুরের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’”

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র যুগ্ম মহাসচিব উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভিপি নুরের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র আগামী নির্বাচনের বিরুদ্ধে। যারা নুরকে রক্তাক্ত করেছে তাদের খুঁজে বের করতে হবে।

 

 ‎শনিবার দুপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন।

 

এ সম্মেলনে বক্তব্যকালে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ কথা বলেন।

 

সম্মেলনে দলের নেতা-কর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেন এবং উপজেলা বিএনপির ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

 

এ্যানি বলেন, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হবে। জুলাই আন্দোলনে আমরা যারা সবাই একসাথে ছিলাম, সবাই মিলে দেশটাকে গড়বো, জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবো।

 

এ্যানি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার, নির্যাতন চালিয়েছে সে অধ্যায়টি সবাই ভুলে যাওয়ার কথা নয়। হাসিনার অত্যাচার নির্যাতন দেশের স্বাভাবিক রাজনীতি ধ্বংস করে দিয়েছে। সকল রাজনৈতিক দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে। গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তা আমরা ভুলে যাই নাই। হাসিনার এতো কিছুর পরেও সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় আমরা কি খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সে জায়গায় আছি, রাজনৈতিক দল গুলোর উদ্দেশ্যে এমন প্রশ্ন রাখেন, বিএনপির এই নেতা।

 

সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন – চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম। 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন – বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজউল্যা প্রমুখ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular