ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসীমান্ত থেকে ৩৮০বোতল ভারতীয় মদ জব্দ

সীমান্ত থেকে ৩৮০বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করেছে পুলিশ। সোমবার (১সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়েছে। তবে পুলিশ মাদক করবারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular