ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি ড. ইউনূসের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি ড. ইউনূসের

নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি।

ভাষণে ড. ইউনূস বলেন, “আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ংকর কিছু কথা বলতে হচ্ছে। চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি, এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে।”

তিনি আরও বলেন, গাজার পরিস্থিতি এখন সবচেয়ে মর্মান্তিক চিত্র বহন করছে। শিশুরা অনাহারে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগণ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ গোটা জনপদ ধ্বংস করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের মতকে উদ্ধৃত করে তিনি বলেন, “আমাদের চোখের সামনেই একটি গণহত্যা সংঘটিত হচ্ছে; অথচ মানবজাতি এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করছে না। এ অবস্থার দায় ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ক্ষমার অযোগ্য করে দেবে।”

প্রধান উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে আমি আবারও দাবি জানাচ্ছি—দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এ সংকটের অবসান সম্ভব নয়। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এভাবেই ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular