ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআগামী এপ্রিলে চীন যাব, এরপর শি যুক্তরাষ্ট্রে আসবেন: ট্রাম্প

আগামী এপ্রিলে চীন যাব, এরপর শি যুক্তরাষ্ট্রে আসবেন: ট্রাম্প

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের এপ্রিলে চীন সফরের ইচ্ছার কথা ঘোষণা করেছেন। এরপর চীনা নেতা শি জিনপিং যুক্তরাষ্ট্রে পারস্পরিক সফর করবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা (ট্রাম্প ও শি) একমত হয়েছি, আমি এপ্রিলে চীন যাব এবং এর কিছু পরেই (শি) এখানে আসবেন – তা সে ফ্লোরিডা, পাম বিচ বা ওয়াশিংটনেই হোক না কেন।’

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা নেতার সঙ্গে তার আলোচনা ‘দুটি অত্যন্ত বৃহৎ, শক্তিশালী দেশের জন্য একটি ভালো বৈঠক ছিল।’ তিনি বলেন, ‘একটি বৃহৎ, শক্তিশালী দেশের সঙ্গে আমাদের এভাবেই চলা উচিত।’

শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা এক ঘণ্টা চল্লিশ মিনিট স্থায়ী হয়। বৈঠকের শুরুতে শি মার্কিন-চীন সম্পর্কের অব্যাহত অগ্রগতির আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, চীনা এবং মার্কিন আলোচকরা গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক বিরোধ সমাধানের জন্য একটি মৌলিক চুক্তিতে পৌঁছেছেন।

এই সাক্ষাতের আগে ট্রাম্প এবং শি জিনপিং শেষবার ২০১৯ সালে ওসাকায় জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দেখা করেছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular