নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণফোরাম দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আগামী ১৫ নভেম্বর শনিবার বিকাল ৩.৩০ মি: জাতীয় প্রেস ক্লাবের (তৃতীয় তলা) আব্দুস সালাম হলে প্রার্থী ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে গণফোরামের সকল প্রার্থী ও নেতা-কর্মীদের উপস্হিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.সুব্রত চৌধুরী।বক্তব্য রাখবেন দলের কেন্দীয় নেতৃবৃন্দ।



