ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডতাজরীন ট্র্যাজেডির ১৩ বছর

তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর

ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ১৩ বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এ কারণে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের।

২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদাম ঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পরে ৯ তলা পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন।

যেসব শ্রমিক ওপরের তলা থেকে লাফিয়ে নিচে পড়েছিলেন তারা বেঁচে গেছেন। তবে তাদের হাত, পা, বুকের পাঁজর ও কোমড়সহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে।

ঘটনার ১৩ বছর পরও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। অনেকে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ এ সময়ে নিজেদের অধিকার বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ আহতরা।

হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের কাছি দাবি জানাই। এ ছাড়া এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে যেন শাস্তি নিশ্চিত করা হয়।

তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন এক হাজারের বেশি শ্রমিক। আর পঙ্গুত্ববরণ করেন ১৭২ জন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular