ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার: বদিউল আলম

সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার: বদিউল আলম

নিউজ ডেস্ক : টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।রোববার (৩০ নভেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

বদিউল আলম বলেন, ‘নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।’

রাজনীতি একটা ব্যবসায়ীক কার্যক্রমে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি করলে অর্থের মালিক হওয়া নিশ্চিত। ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি সম্পৃক্ত। এই জাদুর কাঠিতে নির্বাচনের আগে হলফনামায় দেয়া সম্পদের হিসেব ক্ষমতা শেষে দেখা যায় কয়েক গুণ বেড়েছে।’

এ বিষয়ে নজর দেয়া না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে টেকসই গণতন্ত্রের উত্তোরণ সম্ভব না বলেও মন্তব্য করেন সুজনের সম্পাদক।

তিনি বলেন, ‘টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular