ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমগবাজার ফ্লাইওভার থেকে ককটেল হামলায় যুবক নিহত

মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল হামলায় যুবক নিহত

নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনে মিডিয়া কর্মীদের আড্ডাস্থলে ফ্লাইওভারের উপর থেকে দুর্বৃত্তের ককটেল হামলায় মোঃ সিয়াম(২১) নামের এক যুবক নিহত।

বুধবার(২৫ ডিসেম্বর)রাত সোয়া ৭টার দিকে  মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে মর্গে রাত পৌনে ৯টার দিকে পাঠানো হয়েছে।

রমনা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাসুদ আলম জানান, ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে কে বা কাহারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে ককটিলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পরে। এতে ওই  ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত ওই যুবক মগবাজারের জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসে ছিলেন। নিহত সিয়ামের গ্রামের বাড়ি খুলনা জেলার দিঘুলিয়া থানার কলোনী এলাকার আকবার আলীর সন্তান।বর্তমানে রমনার নিউজ কার্টুন দুই হাজার গলি ১০২ দুই নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতো। দুই ভাই ও ছিল বড়।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular