ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

সাংস্কৃতিক ডেস্ক অবশেষে স্টল ভাড়া মওকুফের শর্তে প্রত্যাখ্যান করা ৩২১ জন প্রকাশকসহ সকল প্রকাশকদের অংশগ্রহণে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন ।

বুধবার বিকালে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সৃজনশীল প্রকাশক ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ডিসেম্বর থেকেই বইমেলা নিয়ে সৃষ্টি হয় নানা ধরনের জটিলতা। ১৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেলার তারিখ ঘোষণার পর বাধ সাধে প্রকাশকরা। ভাষার মাসের মেলা বিজয়ের মাসে অনুষ্ঠিত হলে মেলায় অংশগ্রহণ করবে না বলে বেঁকে বসে তারা।

১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের জন্য লিখিত চিঠিতে বিষয়টি তারা একাডেমির মহাপরিচালককে জানায়। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময় নির্ধারণ করে বাংলা একাডেমি। আর একাডেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সৃজনশীল প্রকাশক ঐক্যের ব্যানারে ৩২১ জন প্রকাশক ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমির প্রতি দাবি জানায়।

ঈদের পরে মেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও লিখিত আবেদন জানায় সৃজনশীল প্রকাশক ঐক্য।

এরপর ১৬ ফেব্রুয়ারি মেলা পরিচালনা কমিটি একদিন পিছিয়ে একুশে ফেব্রুয়ারিতে মেলা শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বুধবার হঠাৎ জরুরি বৈঠকে ২৫ ফেব্রুয়ারিতে মেলা শুরুর সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular