সৈয়দ আলী ইমাম সুনাম, ময়মনসিংহ : শনিবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজের সম্মুখে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের বেসরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দীর্ঘদিনের দাবি তাদের চাকুরী জাতীয় করণ করার জন্য বর্তমানে বেসরকারি কর্মচারীরা তাদের পরিবার-পরিজন নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের আকুল আবেদন তাদের চাকুরী সরকারিকরণ করলে বিভিন্ন দুঃখ-দুর্দশা থেকে তারা মুক্তি পাবেন । এ বিষয়ে বক্তব্য প্রদান করেন জনাব মুরাদ আহমেদ শামসু, সভাপতি- সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব পারভেজ ইসলাম সাধারণ সম্পাদক সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ।




