ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনভারতে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মঞ্চায়ন হবে ‘টুসু-ভাদু’ ও ‘কপালকুণ্ডলা’

ভারতে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মঞ্চায়ন হবে ‘টুসু-ভাদু’ ও ‘কপালকুণ্ডলা’

 সংস্কৃতি ডেস্ক : বাংলাদেশি তিন তরুণ শিল্পীসহ অর্ধশতাধিক শিল্পীর অংশগ্রহণে ভারতে মঞ্চস্থ হবে  ‘টুসু-ভাদু’ ও ‘কপালকুণ্ডলা’। 

বাংলার সাহিত্য ও লোকসংস্কৃতির মেলবন্ধনে আগামী (২৮ জুন,)রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন (আমেদাবাদ কালীবাড়ি) এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ৮৮ বছর ধরে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে আসছে। এবারের অনুষ্ঠানের প্রথম পর্বে মঞ্চস্থ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘কপালকুণ্ডলা’ অবলম্বনে নির্মিত নাটক। নাট্যরূপ, সম্পাদনা ও নির্দেশনায় রয়েছেন প্রসেনজিৎ দত্ত।
দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে গ্রামবাংলার লোকঐতিহ্যভিত্তিক ‘টুসু-ভাদু’ নৃত্যনাট্য। প্রসেনজিৎ দত্তের রচনায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলীর নির্দেশনা ও কোরিওগ্রাফিতে নির্মিত এই প্রযোজনায় লোকসংস্কৃতি, প্রেম ও সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হবে। সঙ্গীত পরিচালনা করবেন শ্বেতা কর্মকার।

উল্লেখযোগ্যভাবে, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে এই প্রযোজনায় অংশ নিচ্ছেন ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশের তিন শিল্পী চট্টগ্রাম হতে অভ্র বড়ুয়া,সিলেট হতে রশ্নি সিনহা ও বরিশাল হতে প্রণয় চৌধুরী সহ ৬০ জনেরও অধিক শিল্পী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular