ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকশেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান

শেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক:  তেহরানে শোকাবহ পরিবেশে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত ছবিতে দেখা যায়, জাতীয় পতাকায় আচ্ছাদিত খামেনির কফিন ধীরগতিতে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে গ্র্যান্ড মোসাল্লার দিকে—যা ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিকতার কেন্দ্র।

দাফনের পূর্ববর্তী শোকানুষ্ঠানে কালো পোশাকে অংশগ্রহণকারীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কফিনটি নির্ধারিত স্থানে স্থাপন করেন। লাল ফুলে সজ্জিত প্রাঙ্গণ আর চারদিকে উড়তে থাকা সাদা প্রজাপতি যেন শোক, শ্রদ্ধা ও বিদায়ের প্রতীক হয়ে পুরো পরিবেশকে আরও গম্ভীর ও আবেগময় করে তোলে।

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই দাফন প্রক্রিয়া কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এর রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রতীকী তাৎপর্য।

ইরানের শাসকগোষ্ঠী এই আয়োজনকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থন ও আনুগত্যের প্রকাশ হিসেবে তুলে ধরছে।

একই সঙ্গে বিপুল জনসমাগমের মাধ্যমে দেশটির বিপ্লবী আদর্শ ও রাষ্ট্রীয় ঐক্য এখনো অটুট রয়েছে—এমন বার্তাই দেশ-বিদেশে পৌঁছে দিতে চাইছে তেহরান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular