ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশত্রিশাল থানার ওসি মনসুর সার্বিক কার্যক্রমে সফলতায় বিশেষ পুরস্কারে ভূষিত

ত্রিশাল থানার ওসি মনসুর সার্বিক কার্যক্রমে সফলতায় বিশেষ পুরস্কারে ভূষিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : অক্টোবর/২৪ মাসের ত্রিশাল থানার সার্বিক কার্যক্রমে সফলতার কারনে ওসি মনসুর আহাম্মদকে বিশেষ পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম ।

রবিবার (২৪ নভেম্বর) জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় অক্টোবর/২৪ মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সর্বোচ্চ সংখ্যক গ্রেফতারী পরোয়ানা তামিল/নিষ্পত্তি, বিট পুলিশিং সভা, নিয়মিত মামলার আসামীদের গ্রেফতার,মাদকদ্রব্য উদ্ধার, থানায় আগত জনসাধারনকে পুলিশী সেবায় সঠিকভাবে দায়িত্ব পালন,চোরাই মালামাল উদ্বারসহ বি়ভিন্ন সফলতার কারণে জেলা পুলিশ সুপার ময়মনসিংহ ওসি মনসুর আহাম্মদকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

প্রতিক্রিয়া ব্যক্ত করে ওসি মনসুর আহাম্মদ বলেন, আমার মেধা শ্রম আন্তরিকতা দিয়ে জনগণের পাশে থেকে নিরাপত্তা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। দায়িত্ব পালনকালে থানার সকল অফিসার ফোর্স এবং ত্রিশালবাসী আমাকে আন্তরিক সহযোগিতা করায় এই পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য ত্রিশাল থানায় কর্মরত সকল অফিসার ফোর্স সহ ত্রিশাল বাসীকে ধন্যবাদ জানাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular