ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরজামালপুরে ৪০০ ফুট ইটের রাস্তা উদ্বোধন

জামালপুরে ৪০০ ফুট ইটের রাস্তা উদ্বোধন

সৈয়দ নুরুল্লাহেল সাদেক  : জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাঙ্গলজোড়ায় ৪০০ ফুট দীর্ঘ একটি নতুন ইটের রাস্তা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তাটির উদ্বোধন করেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

নতুন রাস্তাটি লাঙ্গলজোড়া এলাকার ফরহাদ শেখের বাড়ি থেকে সেলিম শেখের বাড়ি পর্যন্ত নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় বর্ষাকালে কাদা ও পানির কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এলাকার সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে লাল ফিতা কেটে নতুন ইটের রাস্তাটির উদ্বোধন করেন শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষাকালে কাদা ও পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। নতুন ইটের রাস্তা নির্মাণের ফলে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা নতুন রাস্তার কারণে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular