ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশকুমিল্লা ডেটা সেন্টারে বাংলালিংকের ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প

কুমিল্লা ডেটা সেন্টারে বাংলালিংকের ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প

কুমিল্লা প্র্রতিবেদক: বাংলালিংক দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর হিসেবে পরিবেশবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে। এই উদ্যোগটি শুধুমাত্র টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ার লক্ষ্যে নয়, বরং দেশের পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেটা সেন্টারের ২,৫০০ বর্গফুট ছাদজুড়ে স্থাপিত এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বছরে প্রায় ৮৫,০০০ কিলোওয়াট-ঘণ্টা সবুজ জ্বালানি উৎপাদনের আশা করা হচ্ছে। এটি সরকারের বিদ্যুৎ লাইনের ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করবে এবং বছরে ৫২ টন পর্যন্ত কার্বন নির্গমন হ্রাস করবে।

বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, “এ উদ্যোগ আমাদের টেকসই ও স্থিতিশীল ডিজিটাল অবকাঠামো গড়ার যাত্রায় একটি বড় পদক্ষেপ।”

এছাড়া, গত বছর গাজীপুর ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে বাংলালিংক। কুমিল্লা ডেটা সেন্টারে এই নতুন স্থাপনা তাদের পরিবেশবান্ধব উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখছে।

বাংলালিংক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে নিজেদের ডিজিটাল অবকাঠামোকে আরও পরিবেশবান্ধব করে তুলছে, যা তাদের বৃহত্তর ইএসজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular