ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাএমবাপ্পের গোল, জমে ওঠা প্রেম

এমবাপ্পের গোল, জমে ওঠা প্রেম

ক্রীড়া ডেস্ক : লা লিগায় মালাগার বিপক্ষে গতকাল রাতে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। দর্শকেরা উঠলেন লাফিয়ে।

এমবাপ্পের চোখ গ্যালারির এক কোণে। দাঁড়িয়ে থাকা এস্তার এক্সপোসিতোকে এমবাপ্পে উড়ন্ত চুমু ছুড়লেন, তাকিয়ে রইলেন। সেই তাকানোয় ছিল একটুখানি গোপন কথা। যেন বলছেন, ‘এই গোলটা তোমার জন্য।’

এই মৌসুমে প্রথমবার বার্নাব্যুতে এলেন এক্সপোসিতো। কোনো লুকোচুরি নেই, নেই রাখঢাক। খেলা দেখছিলেন, কিন্তু এমবাপ্পের গোলের পরের সেই মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য। এক্সপোসিতো স্পেনের বিখ্যাত অভিনেত্রী। তিনি যেখানে থাকবেন, দৃশ্য তো সিনেমার মতোই হবে।

এক্সপোসিতোর জীবনে আলো সব সময়ই ছিল। নেটফ্লিক্সের সিরিজ ‘এলিট’ কিংবা ‘দ্য ওয়েইলিং’ সিনেমায় তাঁর অভিনয় যেমন আলো কেড়েছে, ব্যক্তিগত জীবনও তেমনই আলোচনায় থাকে। এবার সেই আলোয় যোগ দিয়েছেন এমবাপ্পে। আর তাতেই গল্পটা একটু বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

মাদ্রিদের রাতগুলোও তাদের গল্পে নতুন রং মিশিয়েছে। গত কিছুদিনে শহরের রাস্তায় বেশ কয়েকবার হাঁটতে দেখা গেছে দুজনকে। হাত ধরে, খুব স্বাভাবিকভাবে। যেন বহুদিনের অভ্যাস। তারপর পরিচিত এক রেস্তোরাঁয় ডিনার। ঢুকেছেন পাশাপাশি, বেরিয়েছেনও তেমনই। চোখে চোখে হাসি, যা কথার চেয়েও বেশি কিছু বলে দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular