ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানগণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন—এমন দাবি করে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কেউ যদি কোনো সংবাদ পরিবেশন করার পরে বুঝতে পারেন যে সংবাদটা সঠিক নয় বা করা উচিত হয়নি, সে ক্ষেত্রে তারা খবরটা সরিয়ে নিতে পারেন। সরকার এখানে হস্তক্ষেপ করে না।

আজ বুধবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সম্পূরক প্রশ্নে হান্নান মাসউদ বলেন, সংসদে একদিন ক্রীড়া প্রতিমন্ত্রীকে ভোট না দিতে বলেছিলেন স্পিকার। এ–সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর কোনো কারণে অনেক গণমাধ্যম থেকে সেটা সরিয়ে ফেলা হয়।

হান্নান মাসউদ আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে ডেইলি ওয়াদা সংবাদ প্রকাশ করলে সেই সংবাদটিও ওই মিডিয়া সরিয়ে নিতে বাধ্য হয়। পাশাপাশি চ্যানেল ওয়ানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে একটা বড় প্রতিবেদন করলে সেই চ্যানেল ওয়ানের ওই প্রতিবেদনটি সাইবার অ্যাটাকের শিকার হয় এবং অনেক দিন এই প্রতিবেদনটি পাওয়া যায়নি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular