সৈয়দা নার্গিস
- সূরা আল-মু’মিন (গাফির), আয়াত ৪৫-৪৬:
“অতঃপর আল্লাহ তাদেরকে তাদের ষড়যন্ত্রের মন্দ পরিণাম থেকে রক্ষা করলেন এবং ফেরাউনের দলবলকে জঘন্য আজাব ঘিরে ফেলল। আগুন, যার সামনে তাদেরকে সকাল ও সন্ধ্যায় উপস্থিত করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন নির্দেশ দেওয়া হবে), ‘ফেরাউন অনুসারীদেরকে কঠোরতম আজাবে প্রবেশ করাও।'”
(এই আয়াতে কিয়ামত আসার আগে বারযাখ বা কবরে সকাল-সন্ধ্যায় ফেরাউনের লোকদের আগুনে পেশ করার মাধ্যমে কবরের আজাবের ইঙ্গিত রয়েছে)।
- সূরা ইবরাহিম, আয়াত ২৭:
“ঈমানদারদের আল্লাহ তাআলা মজবুত বা অবিচল রাখেন দুনিয়ার জীবনে এবং আখিরাতের (কবরের) জীবনেও…”
(নবী করীম (সা.) বলেছেন, কবরে মৃত ব্যক্তিকে যখন মুনকার-নাকির ফেরেশতাদ্বয় প্রশ্ন করেন, তখন ঈমানদাররা এই আয়াতের বরকতে সঠিক উত্তর দিতে অবিচল থাকেন)।
- সূরা আত-ত্বূর, আয়াত ৪৭:
“নিশ্চয়ই জালিমদের জন্য এর(চূড়ান্ত আজাবের) আগেও একটি আজাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না।”
(তাফসিরবিদদের মতে, এখানে চূড়ান্ত বা কেয়ামতের আজাবের আগের আজাব বলতে কবরের আজাবকে বোঝানো হয়েছে)।
- সহিহ বুখারি (হাদিস ১৩৭৬):
রাসূলুল্লাহ (সা.) একবার দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, “এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে। আর কোনো বড় অপরাধের কারণে তাদের আজাব হচ্ছে না। এদের একজন পেশাব থেকে পবিত্র থাকত না (পেশাবের ছিটা থেকে বাঁচত না), আর অন্যজন চোগলখুরি (পরনিন্দা) করে বেড়াত।”
- সহিহ বুখারি ও মুসলিম (মিশকাত হা/১২৫):
নবীজি (সা.) বলেছেন, “যখন বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায়, তখন সে তাদের জুতোর আওয়াজ শুনতে পায়। এমন সময় তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসান এবং জিজ্ঞেস করেন, ‘এই ব্যক্তি (মুহাম্মদ সা.) সম্পর্কে তুমি কী বলতে?’ মুমিন ব্যক্তি তখন সাক্ষ্য দেয় যে তিনি আল্লাহর বান্দা ও রাসুল। তখন তার কবর প্রশস্ত করা হয়। আর কাফির বা মুনাফিক হলে সে বলে, ‘ জানি না, লোকেরা যা বলত আমি তাই বলতাম।’ তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করা হয় যে সে বিকট চিৎকার করে, যা জিন ও মানুষ ছাড়া আশপাশের সবাই শুনতে পায়।”
- সুনানে আবু দাউদ (হাদিস ৪৭৫৩):
রাসূলুল্লাহ (সা.) প্রায়ই সালাতের শেষ বৈঠকে বলতেন, “হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।” - প্রশ্ন: ২৯৭৫৪ – কুরআনের আয়াতে কবরের আজাব – মুসলিম বাংলা



