ঢাকা  রবিবার, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজমি নিয়ে বিরোধ, তিন মাসেও মেলেনি সমাধান

জমি নিয়ে বিরোধ, তিন মাসেও মেলেনি সমাধান

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার বাড়ি এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবু তাহের ও আমেনার পরিবারের মধ্যে প্রায় তিন মাস ধরে বিরোধ চলছে। আবু তাহেরের অভিযোগ, তাঁর জায়গায় ঘর নির্মাণের চেষ্টা এবং ফলজ গাছ কাটাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত।

আবু তাহেরের দাবি, আমেনার পক্ষের ফিরোজ তাঁর জায়গায় ঘর নির্মাণ করতে চাইছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। তাঁর আরও অভিযোগ, ফিরোজ, আজাদ ও ফারুক তাঁর জায়গার কয়েকটি ফলজ গাছ কেটে ফেলেছেন।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে বলে জানান আবু তাহের। তবে কোনো সমাধান হয়নি। পরে তিনি আইনের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নেন।

আবু তাহের বলেন, ‘জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সমাধান হয়নি। আমার জায়গায় ঘর তোলার চেষ্টা করা হচ্ছে এবং গাছ কাটারও অভিযোগ রয়েছে। এ অবস্থায় আমি আইনের সহযোগিতা চাই।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে বিরোধটি দীর্ঘদিন ধরে চলায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। দ্রুত উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular