ঢাকা  সোমবার, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকারাজধানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজের আহ্বান

রাজধানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজের আহ্বান

নিউজ ডেস্ক : মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীতে ‘মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গড়তে চাই’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলামটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পঞ্চম তলার মিলনায়তনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির ঘোষিত উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি। এ.বি.এস চৌধুরী (ওয়াজেদ) প্রেসিডেন্ট-গ্রিনপীচ বাংলা ও পরিচালক-হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ‘ম্যারেজ সলিউশন বিডি’-র কর্ণধার মো. সাখাওয়াত হোসেন শুভ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, স্বেচ্ছাসেবক দলের বংশাল থানা শাখার সদস্য সচিব মাহবুব রহমান, অধ্যক্ষ এম এম ইব্রাহিম খলিল এবং ‘রোজানূর টেলিকমের’ ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন জহুরুল আলম জাবেদ ‘আপনার স্বাস্থ্য’-র ব্যবস্থাপনা সম্পাদক  ও সংগঠক। অনুষ্ঠান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

 

আলোচনায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর দায়িত্বের বিষয়টি গুরুত্ব পায়। তরুণদের চলাফেরা, বন্ধুত্ব, পরিবেশ ও কর্মকাণ্ডের বিষয়ে পরিবারকে সচেতন থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি লেখক, কবি, সাংবাদিক ও অন্যান্য সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদেরও জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে ডা. বাসুদেব পোদ্দার বলেন, মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষার প্রচেষ্টা পরিবার থেকেই শুরু করা প্রয়োজন। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং কী ধরনের পরিবেশে থাকে—এসব বিষয়ে অভিভাবকদের নজর রাখার ওপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি সেমিনার, লেখালেখি ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

গুণীজন সংবর্ধনা

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা। এ পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২৬, সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয় চিকিৎসক, কবি ও লেখক ডা. বাসুদেব পোদ্দারকে। তিনি হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। লক্ষ্মীপুরের কমলনগরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি উপন্যাস ও কবিতা রচনাও করেছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।-

আয়োজকদের প্রত্যাশা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও সুস্থ পরিবেশ গড়ে তোলার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular