ঢাকা  বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনেত্রকোনায় শিক্ষকের বিতর্কিত ভিডিও ভাইরাল

নেত্রকোনায় শিক্ষকের বিতর্কিত ভিডিও ভাইরাল

নেত্রকোনা প্রতিবেদক: নেত্রকোনা জেলা সদরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের বিতর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মাওলানা এহসানুল হক।

তিনি মাদ্রাসাটির আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের নন-এমপিও (সরকারি বেতন বহির্ভূত) প্রভাষক। ঘটনাটি প্রকাশ্যে আসার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ২ মিনিট ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রভাষক মাওলানা এহসানুল হক একটি কক্ষে কালো বোরকা ও নেকাব পরা এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন। এক পর্যায়ে তিনি কক্ষের দরজা-জানালা দিয়ে বাইরে নজর রাখেন এবং ওই নারীকে একাধিকবার স্পর্শ ও আলিঙ্গন করেন। কিছুক্ষণ পর নারীটি কক্ষ থেকে বেরিয়ে যান।

ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছু মাধ্যমে ওই নারীকে শিক্ষার্থী হিসেবে দাবি করা হলেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন জানান, ‘মাওলানা এহসানুল হক নন-এমপিও (সরকারি বেতন বহির্ভূত) শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জানার পরপরই আমরা তাকে বরখাস্ত করেছি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। এছাড়া ঘটনাটি বিস্তারিত তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।’

ওই নারীর পরিচয়ের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular